Posts

Showing posts from February, 2021

আল-জাজিরার বিরুদ্ধে মামলা ফিরিয়ে দিলেন বিচারক

Image
  আল-জাজিরার বিরুদ্ধে মামলা ফিরিয়ে দিলেন বিচারক ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদনের জন্য আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সউয়াগসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন ফিরিয়ে দিয়েছেন ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম। আল-জাজিরার বিরুদ্ধে মামলার আবেদনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তা ফিরিয়ে দেয়া হয়। আজ বিকালে বিচারক তা ফিরিয়ে দেন। এই মামলা গ্রহণের পক্ষে বাদী পক্ষের আইনজীবীদের যুক্তি শুনে বিচারক বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেয়ায় মামলাটি ফেরত দেয়া হলো। এরআগে গত ১৭ই ফেব্রুয়ারি আল-জাজিরার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আরজি নিয়ে আদালতে যান আইনজীবী আবদুল মালেক। মামলার আবেদনে আল-জাজিরার ওই প্রতিবেদন সংশ্লিষ্ট শায়ের জুলকারনাইন ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যানকে আসামি করার আরজি জানানো হয়েছিল। বাদীর আইনজীবী আব্দুল খালেক আদালতকে বলেন, আমরা দণ্ডবিধির ৩ ও ৪ ধারা ব্যাখ্যা করে বলেছি, এই মামলা বিদেশি নাগরিকের বিরুদ্ধে চলতে পারে। দণ...

আইন জেনে বিয়ে করুন

Image
  আইন জেনে বিয়ে করুন দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৩ থেকে ৪৯৮ ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।  ৪৯৪ ধারা: স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ধারা মোতাবেক, স্বামী বা স্ত্রী বর্তমান থাকাবস্থায় পুনরায় বিয়ে করলে, তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এবং এই অপরাধ প্রমাণিত হলে, প্রতারণাকারী স্বামী বা স্ত্রী ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।  ব্যতিক্রম: যদি স্বামী বা স্ত্রী ৭ বছর পর্যন্ত নিরুদ্দেশ থাকেন এবং জীবিত আছে মর্মে কোন তথ্য না পাওয়া যায়, এমন পরিস্থিতিতে পুনরায় বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এছাড়া কোন স্বামী বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের অনুমতি নিয়ে বিশেষ কোন কারণ দেখিয়ে বিশেষ কোন পরিস্থিতিতে সালিসি পরিষদের কাছে আবেদন করলে সালিসি পরিষদ তা যাচাই সাপেক্ষে, পরবর্তী বিয়ের অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে পুনরায় বিয়ে অপরাধ হিসেবে গণ্য হবে না। (সালিসি পরিষদ বিষয়ে নিম্নে বলা হলো।) ৪৯৫ ধারা: তবে, আগের বিয়ের কথা গোপন রেখে, প্রতারণার মাধ্যমে যদি পুনরায় বিয়ে করে তবে যাকে প্রতারণা করে বিয়ে করা হল-তিনি অভিযোগ করলে তা ৪...