Posts

Showing posts from July, 2020

পল্লবীতে থানায় হামলার দায় স্বীকার আইএসের

Image
রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২৯ জুলাই, বুধবার রাতে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়। সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইটে লিখেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের একটি দপ্তরে হামলার দায় স্বীকার করেছে আইএস। তিনি আরো জানান, ঈদুল আজহার আগে নতুন লড়াইয়ের অংশ হিসেবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে আইএস। এর আগে ২০১৯ সালের আগস্টের পর ঢাকায় আইএসের এটাই প্রথম হামলা বলেও উল্লেখ করেন রিটা। এর আগে বুধবার সকালে মিরপুর এলাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ একজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে নেয়া হয়। এদিকে এ ঘটনায় কোনো ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ নেই বলে দাবি করেছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। বুধবার পল্লবী থানা ভবন পরিদর্শনের পর এসব কথা জানান তিনি। কিন্তু আজ রাতে আইএস এই হামলার দায় স্বীকার করলো। তিনি আরো বলেন, ‘পল্লবী থানা পুলিশ ও ...

একটা ভুল ভাবনা হয় আমার নয় আপনারঃ

Image
[যারা পড়বেন, দয়া করে পুরো লেখাটা মন দিয়ে পড়বেন। মতে অমিল হলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। আমি শুধরে নেব।] ইদানিং ধর্ষণের মাত্রা বেড়েছে। তবে ধর্ষণ অতীতে মানে সব যুগে সব কালে ছিল। ভবিষ্যতে কি হবে জানিনা। তবে ধর্ষণ সম্পর্কে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে চাইলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতে হবে বৈকি। তিনবেলা খাবার না হলে যেমন চলে না, তেমনি পত্রিকার পাতাগুলো ধর্ষণের খবর ছাড়া পানসে লাগে ঠিক যেন লবণ ছাড়া তরকারি। অতীত থেকে আরো অতীতে আরো বেশি ধর্ষণ হয়েছিল ইতিহাস সাক্ষী দেয়। মানব সভ্যতার ইতিহাস যতদূর জানা যায় ধর্ষণ/অত্যাচার মেয়ের ভূষণ বলা চলে। সভ্যতার শুরু হয়েছে ক্ষমতা তথা কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এক গোষ্ঠীর অন্য গোষ্ঠীর উপর কর্তৃত্ব, এক জাতি অন্য জাতির উপর কর্তৃত্ব, এবং বিজয়ীদের হাতে নারী হয়েছে ভোগের বলি। সেকালে রাজা জমিদারদের মহলে নারীদের রক্ষিতা হিসেবে রাখা হতো দৈহিক চাহিদা মেটানোর জন্য। যখন দাসব্যবসা চলত তখন সুন্দরী মেয়েদের কিনে নেওয়া হতো। নারী ছিল নেশার দ্রব্য। দুপক্ষের মধ্যে লড়াই হলে কেউ জিতে যেত গণধর্ষণ করার লটারি। নিরেট প্রমাণ মেলে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে। আর এর আগের ইতিহ...