লকডাউন বনাম ক্ষুধা
মানুষ আর কত ঘরে থাকবে? ঘরে থাকুন ঘরে থাকুন বলে মানুষকে আর কয়দিন আটকে রাখা যাবে? বাংলাদেশে ত মানুষ অনেকদিন ঘরে থেকেছে। অন্তত আমেরিকার মত লকডাউন তুলে দেয়ার জন্য বিক্ষোভ করেনি। প্রথমদিকে প্রায় সকল মানুষই ঘরে থেকেছে। সময়ের আবর্তে বেরিয়ে এসেছে বা আসতে বাধ্য হয়েছে। পকেটে টাকা নেই, ঘরে খাবার নেই। সাময়িক সাহায্যে ক'দিন চলে? আজকের ঘটনা বলি, আমার বাসার সামনে ১৫-২০ জন করে মহিলা ও পুরুষ দলে দলে প্রায় সারাদিনই এসেছে। বেড়াতে নয়, সাহায্যের আশায়। আমার কাছে নয়। এখানে একজন নির্বাচিত জনপ্পতিনিধি রয়েছেন, তাঁর কাছে। কিন্তু বাসার কাজের লোক জানিয়ে দেয় তিনি বাসায় নেই। তারপরও তারা ঘুরে ফিরে আসে। এই মানুষগুলোর মুখে গভীর অসহায়ত্বের চাপ খুব সুস্পষ্ট ছিল। মানুষ ত তাই এই মানুষগুলোকে শুন্য হাতে ফিরিয়ে দেয়া কি সম্ভব? কিন্তু এদের রোজকার ক্ষুধা কে নিবারণ করবে? তাই বেরুতেই হবে? এখানে ওখানে অন্য কোথাও, অন্য কোনোখানে। কাল না হোক পরশু ত বেরুতেই হবে। পেটের ক্ষুধা কি করোনা সতর্কতায় মেটে? ঢাকা ছাড়ছে মানুষ। আমরা তাদের দেখে নানা রকম নেতিবাচক মন্তব্য করি। কেউ করোনার ভয়ে ঢাকা ছাড়ছে আবার কেউ তাদের গোটা অতীত পেছনে ফেলে ম...