মানব জিতবে তবে
মানব জিতবে তবে এই যাত্রায় মানব্জাতি জিতবে এবং অবশ্যই জিতবে। তবে কি পরিমাণ মূল্য দিতে হবে তা এ মুহুর্তে বলা বাতুলতা মাত্র। একটা বড়সড়ো পরিবর্তন হচ্ছে পৃথিবী। সময়ের অপেক্ষামাত্র। প্রথমতঃ মানুষ মহামারিতে যা মরবে, তার চেয়ে বেশি মরবে অনাহারে; যে দেশের রাজনৈতিক নৃর্তৃত্ব যাই বলুক। মহারির জন্য উৎপাদন ব্যাপক ব্যহত হবে। যোগাযোগ ব্যবস্থায় বিশৃংখলা সৃষ্টি হবে। কোটি কোটি মানুষ বেকার হবে। আমদানি রফতানি বাণিজ্য কমে যাবে। অন্য অনুসর্গ হিসেবে কাজ করছে পঙ্গুপাল। এগুলো হাজার হাজার একর ফসল নষ্ট করে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করছে। ৩য় বিশ্বের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। আর আফ্রিকায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জাতিসঙ্ঘ ইতোমধ্যে লালবাতি জ্বালিয়ে ৩ কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যাবার কথা বলেছে। তাই করোনা পরবর্তী করণীয় এখনই ঠিক করার উপযুক্ত সময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাবারর জন্য তাঁর মোবাইলে ফোন যায়। আর কোথায় ফোন যাবে বলুন ত! ফোন শুধু তার মোবাইলে নয়, অনেকের মোবাইলে যায়, যারা নিজের সঞ্চিত টাকা দিয়ে মানুষকে সাহায্য করেন। আর তিনি করেন রাষ্ট্রে টাকা দিয়ে। বেফাঁস বেমানা কথা বলা এ মুহুর্তে...