Posts

Showing posts from September, 2021

৫৪৩ দিন পর খুলছে স্কুল-কলেজ

Image
৫৪৩ দিন পর খুলছে স্কুল - কলেজ যেভাবে নেয়া হলো সিদ্ধান্ত দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। ৫৪৩ দিন বা এক বছর পাঁচ মাস ২৪ দিন বন্ধের পর খুলছে স্কুল - কলেজ। ১২ই সেপ্টেম্বর রোববার খুলবে স্কুল - কলেজ। তবে শুরুতে পুরোদমে খুলছে না তা। চলতি ও পরবর্তী বছরের এসএসসি - এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে আর বাকিরা করবে সপ্তাহে একদিন। কর্তৃপক্ষ চাইলে একই দিন থেকে খুলতে পারবে বিশ্ববিদ্যালয়ও। করোনায় লণ্ডভণ্ড শিক্ষাক্যালেন্ডার এবার সংস্কারের পালা। প্রাণঘাতী করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তিনবারের পরিকল্পনা ভেস্তে যাবার পর এলো সুস্পষ্ট ঘোষণা। একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগাদা দিয়েছিল। কিন্তু টেকনিক্যাল কমিটির সদস্যদের সায় না থাকায় খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। হয়েছে আন্দোলন , দাবি তুলেছিলেন অভিভাবকরাও। ২৪শে আগস্ট ইউনিসেফ জানায় , স্কুল - কলেজ বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ ...