অপ্রাসঙ্গিক

করোনা ভাইরাস মানুষের তৈরি এবং এটা জীবাণু অস্ত্র হিসেবে শক্তিধর দেশগুলোতে এত পরিমাণে আছে যে বিশ্বের সকল মানুষ মারতে এক সপ্তাহও লাগতে না পারে। যারা গর্জন করছে, তাদের কাছেও আছে, যাদের উপর গর্জন করা হচ্ছে তাদের কাছেও আছে, যারা কোয়ারেন্টাইনে লুকিয়ে ঈশ্বর বন্দনা করছে, তাদের কাছেও আছে। এটা আমার আপনার ধারণার বাইরের এক জগৎ। আমি বা আপনি ঐ জগতে বাসিন্দা নই। এটা নিজেকে সুপার পাওয়ার প্রমাণ করার প্রতিযোগিতার একটা ফসল। আমরা শুধু অনুমান করতে পারি, প্রমাণ করতে পারি। যারা প্রমাণ করতে পারে, তারা এটা করতে গেলে থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। তাই এটা প্রমাণ হবেনা। শুধু গর্জনই শুনবেন। যে দেশের উপর সারা বিশ্ব আজ সন্দিহান, তারা এটা বিশ্বের সবচেয়ে শান্তিময় একটি দেশ থেকে চুরি করে এনে এর জীন পরিবর্তন করতে চেয়েছিল এবং করেছেও। আর এখানে দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়েছে।

পরবর্তীতে বাণিজ্যক পরাশক্তি হিসেবে নিজেদেরকে প্রমান করতে গিয়ে এটা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ছড়িয়ে দেয়া হয়েছিল। বাংলাদেশ কোনোভাবেই তাদের টার্গেটেড রাষ্ট্র ছিল না। বাংলাদেশে করোনা কিভাবে এসেছে? যারা উন্নত দেশগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে মাতৃভূমিতে ছুটে এসেছিলেন, তাদের মাধ্যমে। না হলে আজ হয়ত হায় করোনা হায় করোনা করতে হত না। অবশ্য এজন আমি তাদের অপরাধী বা দোষী করছিনা। কেননা, দুর্যোগ এলে নিজ দেশে ফিরবেন এটাই স্বাভাবিক। তবে আমাদের হয়ত অনেকের এখনো জানা নেই যে, কোনো মহামারির সময় স্থান ত্যাগ করতে নেই। এর বেশি কিছু বললে আমার গর্দান নাও থাকতে পারে।

তবে এত মানুষের মৃত্যু আর দুঃখ কষ্ট দেখে কিছু না লিখে থাকতে পারলাম না। বাণিজ্যিক প্রতিযোগিতা তোমরা তোমাদের মধ্যে কর, আমাদের মত দেশকে এসবের অনেক বাইরে রেখে তবেই কর। কারণ এমনিতেই আমরা এক হতভাগা জাতি। হতভাগা এজন্য যে,সব মেধাবীদের উন্নত দেশগুলো অনেক আগে থেকেই নিয়ে যাওয়া শুরু করেছে। আর আমাদের দেশে শুধু আমার মত আবর্জনারাই পড়ে আছে। যাকে বলা হয় 'Brain drain'। অবশ্য এ বিষয়ে আমাদের সরকারেরও কিইবা করার আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা, এই কয়দিনে বাংলাদেশ নামক দেশটা যে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে, এর থেকে আর সহজে উঠে দাড়াতে পারবে না অর্থাৎ দেশের অর্থনীতি আর আগের মত হবে না। হলেও অনেক সময় লাগবে।

আমাদের এই দেশের মানুষ অর্থনীতির ধার ধারেনা, দুবেলা দুমুঠো খেতে পেলেই হল। এর বাইরে আরো অনেক জগৎ আছে, বিষয় আছে সেটার তারা ধার ধারবে কেন? আমাদের দেশের মানুষ ফেসবুক চালায় শুধু প্রেম করার জন্য সে হোক বৃদ্ধ বা তরুণ বা যুবক, আর ওরা ফেসবুকে ব্যবসা করে। ফেসবুক কেমনে কোট কোটি ডলার আয় করে? শুধু ফেসবুক নয়, সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ব্যবসার জন্য। আর আমরা খুঁজি সেক্স।

ওদের সাথে আমাদের পার্থক্য এখানেই। অনেক অনেক বড় বড় লেখক গল্প, কবিতা, উপন্যাস আমাদের এই জাতির আদিম চরিত্রটা সম্পর্কে লিখেও কিছুই হয়নি।

সৈয়দ ওয়ালি উল্লাহ লালসালু লিখে সমাজে কি কোনো পেরেছিলেন? পদ্মা নদীর মাঝি লিখে মানিক বন্দোপধায় কোনো পরিবর্তন দেখতে পেরেছিলেন?? আরো অনেক আছে। কেউই কোনো পরিবর্তন আনতে পারেননি।

উন্নত দেশগুলো আবার হয়ত উঠে দাঁড়াবে। তবে আমাদের যা অবস্থা হবে, তা ভাবতে গা শিউরে উঠে।

ভাল থাকুক আমার বাংলা, আমার মায়ের চেয়েও অনেক বেশি ভাল থাকুক।

Comments

Popular posts from this blog

৫৪৩ দিন পর খুলছে স্কুল-কলেজ

আইন জেনে বিয়ে করুন

Let me tell a story: একটা গল্প বলি