মানব জিতবে তবে

মানব জিতবে তবে

এই যাত্রায় মানব্জাতি জিতবে এবং অবশ্যই জিতবে। তবে কি পরিমাণ মূল্য দিতে হবে তা এ মুহুর্তে বলা বাতুলতা মাত্র। একটা বড়সড়ো পরিবর্তন হচ্ছে পৃথিবী। সময়ের অপেক্ষামাত্র।


প্রথমতঃ মানুষ মহামারিতে যা মরবে, তার চেয়ে বেশি মরবে অনাহারে; যে দেশের রাজনৈতিক নৃর্তৃত্ব যাই বলুক। মহারির জন্য উৎপাদন ব্যাপক ব্যহত হবে। যোগাযোগ ব্যবস্থায় বিশৃংখলা সৃষ্টি হবে। কোটি কোটি মানুষ বেকার হবে। আমদানি রফতানি বাণিজ্য কমে যাবে।

অন্য অনুসর্গ হিসেবে কাজ করছে পঙ্গুপাল। এগুলো হাজার হাজার একর ফসল নষ্ট করে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করছে। ৩য় বিশ্বের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। আর আফ্রিকায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জাতিসঙ্ঘ ইতোমধ্যে লালবাতি জ্বালিয়ে ৩ কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যাবার কথা বলেছে। তাই করোনা পরবর্তী করণীয় এখনই ঠিক করার উপযুক্ত সময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাবারর জন্য তাঁর মোবাইলে ফোন যায়। আর কোথায় ফোন যাবে বলুন ত! ফোন শুধু তার মোবাইলে নয়, অনেকের মোবাইলে যায়, যারা নিজের সঞ্চিত টাকা দিয়ে মানুষকে সাহায্য করেন। আর তিনি করেন রাষ্ট্রে টাকা দিয়ে। বেফাঁস বেমানা কথা বলা এ মুহুর্তে ঠিক নয়। কানাডার রাষ্টপ্রধান ত তাঁর দেশের জনগণের সব দায়িত্ব নিয়েছেন। তিনি ত ঘটা করে তা বলে বেড়াচ্ছেন না।

সেপেটম্বরের আগে অন্তত করোনা মহামারি শেষ হবার সম্ভাবনা নেই। এর ভেতরে অনেক কিছু ঘটে যাবে। মাথা উচিয়ে থাকবে বিশ্বের দু’টি দেশ এবং তারা নিজেদের আধিপত্য ফলাতে চাইবে। আর অন্য বৃহৎ শক্তিগুলো তা সহজে মেনে নেবে না। এ নিয়ে শুরু হবে সংঘাত। এ সংথাত হবে বিশ্বব্যপী। অর্থাৎ আমরা আরো একটি বিশ্বযুদ্ধের সাক্ষি হতে যাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধের না ২য় বিশ্বযুদ্ধের সাক্ষী এখনো পৃথিবীতে আছেন। বর্তমানে বিশ্বের মানুষগুলো বাণিজ্যিক যুদ্ধের প্রতিযোগিতায় পড়ে মিনিটে ৩-৪ জন করে মরছে। এখানে যদি শেষ হয়ে যেত, ভালই ছিল কিন্তু শেষ যে হবার নয়। আরেকটা বিষয়, আমাদের দেশের মানুষের বেশি পড়ার বালাই নেই। শুধু যেকোনো বিষয়ের উপর skim through করলে হল। তাই আমার লেখাটি ইচ্ছে থাকা সত্ত্বেও বড় করব না।

যে দু’টি রাষ্ট্রের দিকে আলোকপাত করেছি, তাদের নের্তৃত্ব বিশ্বের কোনো সভ্য জাতি মেনে নিতে চাইবে না। করোনার মহামারির সুযোগে এই দুটি রাষ্ট্রের যা যা করার তা স্থলে হোক আর জলে হোক, সব আদায় করে নিয়েছে। আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই।

ভাল থাকুক আমার দেশ। কেউ অনাহারে না মরুক। খাবারের সুষম বন্টন হোক অন্তত এই মুহুর্তে।

Comments

Popular posts from this blog

৫৪৩ দিন পর খুলছে স্কুল-কলেজ

আইন জেনে বিয়ে করুন

Let me tell a story: একটা গল্প বলি